স্টার জলসায় শুরু হয়েছে একের পর এক নতুন ধারাবাহিক। বেশ ভালো টিআরপির দিকেই রয়েছে সিরিয়ালগুলি। জনপ্রিয়তার দিক দিয়ে দর্শকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে কয়েকটি সিরিয়াল। তবে সম্প্রতি শেষ হওয়া ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকটি নিয়ে দর্শকদের ক্ষোভের মুখে পড়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। সেই খামতি মেটাতেই চ্যানেল নিয়ে এল আরও একটি নতুন ধারাবাহিক, নাম ‘ওগো নিরুপমা’। আজ ৫ই অক্টোবর থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। সিরিয়ালে নাম ভূমিকায় রয়েছেন অর্কযা আচার্য এবং তার বিপরীতে আবিরের চরিত্রে দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে। আবিরের মায়ের চরিত্রে অভিনয় করছেন তুলিকা।
ধারাবাহিকটির মূল বিষয়বস্তু হল একটি মেধাবী মেয়ে যে তার রূপের জন্য সকলের কাছে অপমানিত হতে থাকেন। সিরিয়ালে আবির একটি নামীদামী কসমেটিক্স কোম্পানির মালিক। তার জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয় নিরুপমার জীবন। তবে এ সব কিছুর মধ্যে যেন কীসের একটা প্রচণ্ড মিল লক্ষ্য করা যাচ্ছে। কপি হয়ত পুরোটা নয় কিন্তু বিখ্যাত হিন্দি সিরয়াল ‘জসসি জয়সি কোই নহি’এর ঝলক তীব্র মাত্রায় রয়েছে নতুন শুরু হতে চলা এই সিরিয়ালে।
নিরুপমার লুক তৈরি করা হয়েছে জসসি-এর লুক নকল করেই। কাহিনির ধাঁচও প্রায় একইরকম বলা যায়। এখন সিরিয়ালটি শুরু হলে বোঝা যাবে গল্পের মোড় কোনদিকে এগোয়। উল্লেখ্য, ২০০৩সালে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন চ্যানেলে শুরু হয় বিখ্যাত সিরিয়াল ‘জসসি জয়সি কোই নহি’। সেখানে জসসি-এর ভূমিকায় অভিনয় করেছিলেন মোনা সিং। এই সিরিয়ালকে সোনির মাইলস্টোন হিসেবে মনে করা হয়। যুবসমাজকে বেশ প্রভাবিত করে এই সিরিয়াল। এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে ভিএলসিসি, কায়া স্কিন ক্লিনিক-এর মতো কোম্পানি নিজেদের বিজ্ঞাপনের জন্য এই সিরিয়ালকে বেছে নেন। এই সিরিয়ালের মাধ্যমেই বিশেষ পরিচিতি লাভ করেন মোনা। এবার বাংলার ‘ওগো নিরুপমা’এর হাত ধরে নিরুপমা ওরফে অর্কযার শিকেয় কতটা ছেঁড়ে, তাই-ই এখন দেখার।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!