ছত্তিশগড় IED ব্লাস্ট! মৃত ৯ জওয়ান

উত্তপ্ত ছত্তিশগড় (Chattishgarh)। বিজাপুরে সেনা জওয়ানদের কনভয়ে নকশাল হামলা। ঘটনায় শহীদ ৯ জওয়ান। সূত্রের খবর, একটি বিস্ফোরক বোঝাই আইইডি গাড়ি কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটায়। দিনকয়েক আগে থেকে ছত্তিশগড়ে নকশাল বিরোধী আন্দোলন চালাচ্ছে সেনা। তার মধ্যেই এই হামলা। জানা যাচ্ছে, বিজাপুরে নিরাপত্তা বাহিনীর একটি দল সার্চ অপারেশন শেষ করে ফিরছিল। তখনই তাঁদের লক্ষ্য করে চালানো হয় হামলা।

কাতারু থানার আম্বেলি গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটে। হামলায় নিহত ৮ জন ও একজন চালক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেন সিংহ।

রমেন সিংহ বলেন, নকশালদের বিরুদ্ধে বড় কোনও অভিযান করলেই তারা হামলা করে। এই হামলা কাপুরুষের মতো। পিছন থেকে করে। যে জওয়ানরা শহিদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। রাজ্য ও কেন্দ্র সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে। তবে নকশালবিরোধী অভিযান থামবে না। কী কী পদক্ষেপ করা যায় সেই ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে।’

বাস্তারের আইজি জানান, গত দু’তিন দিন ধরে বিজাপুর ও তৎসংলগ্ন এলাকায় নকশাল বিরোধী অভিযান চলছিল। মারা গিয়েছে একাধিক নকশাল। অভিযান শেষ করে ফিরে আসার পর আইইডি ব্লাস্ট করানো হয়। তাতেই শহিদ হয়েছেন জওয়ানরা।

আরও পড়ুনঃ প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে গেল পুলিশ! ভোররাতে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই জানান, ২০২৬ সালের মধ্যে ছত্তিশগড়কে নকশাল মুক্ত করার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যেই চলছে একের পর এক অভিযান। নকশালরা ভয় দেখানোর চেষ্টা করলেও অভিযান থামবে না।

RELATED Articles