তিন মাস ভাড়া না দিতে পারলেও ভাড়াটে উচ্ছেদ নয়, নির্দেশ রাজ্য সরকারের।

করোনা প্রতিরোধে দেশজোড়া লকডাউনের পরিস্থিতিতে অন্তত আগামী তিন মাস সকল বাড়িওয়ালাকে ভাড়া না নেওয়ার অনুরোধ করল মহারাষ্ট্র সরকার। এই পরিস্থিতিতে বহু মানুষের আয় বন্ধ তাই তাঁদের সহায়তা করার কথা মাথায় রেখে এমন‌ই নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তি জারি করে বাড়িওয়ালাদের বলেছে, আগামী তিন মাস ভাড়াটে ভাড়া দিতে না পারলে যেন উচ্ছেদ করা না হয়।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে সেই নোটিশ টুইট করে বলা হয়েছে, মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট বাড়িওয়ালাদের জন্য নির্দেশ জারি করেছে‌ যেন তারা আগামী তিন মাস ভাড়া না নেয়। এই সময় ভাড়া বাড়ি থেকে কোন ভাড়াটেকে উচ্ছেদ করা উচিত নয় ভাড়া না দেওয়ার জন্য। মহারাষ্ট্র সাংঘাতিকভাবে করোনা সংক্রমিত। প্রসঙ্গত, মহারাষ্ট্র রাজ্যে ৩২০০ জন করোনা আক্রান্ত এবং এখনও পর্যন্ত ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

https://twitter.com/CMOMaharashtra/status/1251106538501992448

আরও অন্যান্য খবর