এটিকে-মোহনবাগানে যোগদান করতে চলেছেন এই ভারতীয় রাইট ব্যাক।

সবুজ-মেরুনকে তাঁদের দ্বিতীয় আই লিগ শিরোপা জয়ে সাহায্যের পরেই আশুতোষ মেহতা-র আসন্ন আইএসএলে সংযুক্ত এটিকে-মোহন বাগানে খেলার সম্ভাবনা জোরদার হল।

আশুতোষ মেহতা চলতি মরসুমে মোহন বাগানের হয়ে রাইট-ব্যাক হিসাবে খেলেছেন। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় ডুরান্ড কাপে খেলেছেন চারবার।

আশুতোষ মেহতা আই-লিগে মুম্বই এফসির মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং ৭৮ বার তাঁদের হয়ে মাঠে নেমেছেন।

গুজরাতের সুরাট-এ জন্ম হওয়া এই ফুটবলার খালিদ জামিলকে অনুসরণ করে মহারাষ্ট্র রাজ্যের বাইরে প্রথম আইজল এফসি-তে যান।

২০১৭ সালে,তিনি এটিকের হয়ে আইএসএল-ও খেলেন। এবং পরবর্তীতে তিনি পুনে সিটি এবং মোহন বাগানের হয়ে প্রতিনিধিত্ব করেন।

তৎকালীন পৃথক দুটি ক্লাবের সাথে আইএসএল এবং আই লিগ উভয়ই জয়ের পরে এটিকে-মোহন বাগান তাঁকে কিনতে কোন‌ও রকম কার্পণ্য করছে না বলেই খবর।

RELATED Articles

Leave a Comment