ঘরোয়া মশলাতেই এবার সারবে মারণরোগ! ভারতীয় মশলা দিয়ে ক্যানসারের ওষুধ তৈরি করলেন গবেষকরা, উচ্ছ্বসিত চিকিৎসামহল

রান্নায় স্বাদ আরও বাড়ানোর জন্য নানান ধরণের মশলা ব্যবহার করে থাকি আমরা। একদিকে এই মশলা যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনই আবার আমাদের শরীরের নানান রোগ নিরাময়েও কিন্তু সাহায্য করে নানান ভারতীয় মশলা। এবার এই ভারতীয় মশলা দিয়েই নিরাময় হবে মারণরোগ ক্যানসারের। তৈরি হল ওষুধ।

কারা তৈরি করল এমন ওষুধ?

ক্যানসারের চিকিৎসায় ভারতীয় মশলা দিয়ে এই ওষুধ তৈরি করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা। আর সত্যিই যে ভারতীয় মশলা দিয়ে ক্যানসারের নিরাময় সম্ভব, তেমন প্রমাণও দিয়েছেন তারা। গবেষকরা জানাচ্ছেন, ২০২৮ সালের মধ্যে ভারতীয় মশলা দিয়ে তৈরি ক্যানসার নিরাময়ের এই ওষুধ ভারতীয় বাজারে পাওয়া যাবে।

গবেশকদের সূত্রে খবর, এই মশলা দিয়ে তৈরি ওষুধ সার্ভিকাল, ফুসফুস, কোলন, স্তন, থাইরয়েড, ওরাল ক্যানসার কোষগুলি নষ্ট করতে সক্ষম। আর এই ওষুধ যে স্বাভাবিক কোষের জন্যও একেবারে নিরাপদ, তাও জানানো হয়েছে গবেষকদের তরফে। এই ওষুধের নিরাপত্তা ও খরচ সমস্যা নিয়ে আপাতত কাজ করছেন গবেষকরা।

এই ভারতীয় মশলা দিয়ে তৈরি ক্যানসার নিরাময়ের ওষুধ আপাতত প্রাণীদের উপরই প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সেই গবেষণা যে সফল হয়েছে, তাও জানিয়েছেন তারা। এই ওষুধ যাতে আগামী ৩-৪ বছরের মধ্যেই ভারতীয় বাজারে উপলব্ধ হয়, সেই চেষ্টাই করা হচ্ছে গবেষকদের তরফে। তারা জানিয়েছেন, এই ওষুধ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করারও পরিকল্পনা করা হচ্ছে।

আইআইটি মাদ্রাজের এক অধ্যাপক জানান, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ভারতীয় মশলার উপকারিতার কথা রয়েছে। এবার এই মশলার ক্যানসার কোষের সঙ্গে মিথস্ক্রিয়ার বিষয়টি নিয়েও চলছে গবেষণা। এই বিষয়টি নিয়ে যাতে ধারণা আরও স্পষ্ট হয়, তা নিয়ে পরীক্ষাগারে পরীক্ষানিরীক্ষা চলছে। যত দ্রুত সম্ভব পশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। এই ওষুধ বাজারে এলে চিকিৎসার খরচ অনেকটা কমে যাবে। ওই অধ্যাপক এও জানিয়েছেন যে এই ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর