সন্দেশখালি নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগে সকলে। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। বিজেপি শাসিত রাজ্য থেকে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এল চিঠি। দাবী উঠেছে সন্দেশখালির দোষীদের শাস্তির।
গত মাস থেকেই উত্তপ্ত সন্দেশখালি। সেখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। সেই থেকেই পলাতক শাহজাহান। সেই ঘটনার পর চলতি মাসের প্রথমের দিকেই শাহজাহানের সাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা, অজিত মাইতিদের বিরুদ্ধে জমিবাড়ি দখল, শ্লী’ল’তা’হা’নি, নারী নির্যাতনের অভিযোগ করেন সন্দেশখালির মহিলারা। উত্তম ও শিবুর বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টার অভিযোগ ওঠে। ওই দুই নেতাকে গ্রেফতার করা হলেও এখনও পলাতক শাহজাহান।
সন্দেশখালিতে এলাকা পরিদর্শনে গিয়ে বারবার পুলিশের বাধার মুখে পড়েছে বিরোধী দলগুলি। আটকানো হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং দলকেও। এই নিয়ে ক্ষোভ জারি করেছেন তারা। সন্দেশখালি গিয়ে সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তারা সেখান থেকে এসে দাবী করেন যে সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন।
এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধীরা। রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। শাহজাহানকে যত দ্রুত সম্ভব গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি প্রশাসনকে। কেন্দ্রীয় সরকারের তরফেও সন্দেশখালি নিয়ে চাপ বাড়ছিল রাজ্যের উপর। এবার বিজেপি শাসিত রাজ্য থেকেও মমতার কাছে এল চিঠি।
চিঠিতে কী লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, “৫০-এর বেশি জনজাতি মহিলাকে ধ’র্ষ’ণ এবং অত্যাচারের মতো ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের জন্য এই ঘটনা লজ্জাজনক। এই চিঠি লিখে আমি আর্জি জানাচ্ছি যাতে সন্দেশখালি কাণ্ডে জড়িত সকলে কঠোর শাস্তি পায়”। বিজেপি শাসিত রাজ্য থেকে এমন চিঠি আসায় যে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে পড়েছে, তা বলাই বাহুল্য।
https://twitter.com/vishnudsai/status/1762363247145938987?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762363247145938987%7Ctwgr%5Ea1a56ddc6b7787ea8543a7b8dd177915eefed8c3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fchattishgarh-cm-vishnu-deo-sai-writes-letter-to-mamata-banerjee-about-sandeshkhali%2Ftid%2F124008






