আয়কর রিটার্ন জমা করার সময়সীমা বাড়ালো আয়কর বিভাগ, জেনে নিন এখনই

করদাতাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর দিল কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তর। করোনার আবহে এবার বাড়ানো হলো আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা। ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ৩০শে নভেম্বরের মধ্যেই রিটার্ন ফাইল করলে চলবে বলে জানিয়েছে আয়কর দফতর।

শনিবার আয়কর দফতর তরফে একটি টুইটে বলা হয়, এখন যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এতে করদাতারা ভেবে চিন্তে পরিকল্পনা করতে পারবে বলেই আশাবাদী দপ্তর।

https://twitter.com/IncomeTaxIndia/status/1279293265112522752

এর আগেও একবার আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা পিছিয়ে ৩১ জুলাই করা হয়েছিল। ফলত, এখন করদাতারা ওই তারিখের আগে ৮০ সি বা ৮০ ডি ধারায় টাকা লগ্নি করলে, কর ছাড় পাবেন। ২০২০-২১ থেকে অবশ্য সমান্তরাল কর নীতি চালু করেছে কেন্দ্র। সেখানে কম হারে কর দেওয়ার সুুযোগ বাড়লেও আয়কর ছাড়ের ক্ষেত্রে সুযোগ অনেকটাই কম।

করোনার চলতে এবছর বিভিন্ন সময়সীমা শিথিল করেছে আয়কর দফতর। এর আগেও রিটার্ন ফাইল করার ডেডলাইন ৩১ শে মার্চের পর বাড়ানো হয়েছিল। এবার সেটা বাড়িয়ে নভেম্বর করা হল।

RELATED Articles

Leave a Comment