আজ দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে ফের একবার প্রধামন্ত্রী হিসেবে লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন নরেন্দ্র মোদী। এদিন সকালে রাজঘাটে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী। এরপরই তিনি পৌঁছে যান লালকেল্লায়।
লালকেল্লাতেই জাতীয় সঙ্গীতের সুরে তেরঙ্গা উত্তোলন করেন মোদী। ছিলেন মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরাও। প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে ষষ্ঠবার লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা উত্তোলন করলেন নরেন্দ্র মোদী।
এরপর তিনি লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণ রাখেন। ভাষণ শেষে নেমে আসতেন মোদীকে ঘিরে ধরেন সেখানে উপস্থিত গেরুয়া, সাদা,সবুজ রঙের পোশাক পরা কচিকাচারা। খুদেদের সঙ্গে মিশে গেলেন মোদীও৷





