গাছের মগডালে তাঁর বাসা। বান্দরিয়া বাবা -কে দেখতে ভীড় হাজার মানুষের৷

গাছের সবচেয়ে উঁচু ডালে বাসা বেঁধে বসে রয়েছেন তিনি। যেন বাঁদরদের গাছে চড়ার, থাকার গুন তাঁর মধ্যে পরিপূর্ণ ভাবে রয়েছে। গাছের মগডালে বসেই বলছেন মোবাইলে কথা, কখনও আবার শুয়ের বিশ্রাম নিচ্ছেন। বেড কভার? স্রেফ এক লাল কাপড়৷ আর তাকে দেখতেই দিনের পর দিন ভীড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ৷

 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহারাইচের সুজোলিতে৷ স্থানীয়রা নাম দিয়েছেন বান্দরিয়া বাবা, অর্থাৎ বাঁদর বাবা৷ এই বাবার আসল পরিচয় কি তা এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয় মানুষেরা বলে থাকেন তিনি আসলে পিলিভিত জেলার মানুষ। একদা ছিলেন হরিদ্বারে৷ পরে এসে আস্তানা গাড়েন এই বাহারাইচের এক উঁচু গাছের মগডালে৷

পুলিশের তরফে জানা যায় যে, পুলিশ অনেকবার তাকে নামার কথা বললেন তিনি আত্মহত্যার ভয় দেখানোর জন্য তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি। বান্দরিয়া বাবার বক্তব্য, হনুমানজির কৃপা রয়েছে তাঁর ওপর, তাই তিনি এই কাজ করতে পারছেন। তবে এই বান্দরিয়া বাবাকে দেখতে রোজ রোজ যেভাবে ভীড় জমাচ্ছেন মানুষেরা তাতে যথেষ্টই উদ্বিঘ্ন সেখানকার স্থানীয় প্রশাসন।

আরও অন্যান্য খবর