আরও একবার ইতিহাস গড়ল দেশ। আজ ২০০ কোটি মানুষকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হ’ল দেশে। রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সে কথা ট্যুইট করে জানিয়েছেন দেশবাসীকে। এর আগে ১০০ কোটি পূর্ণ হওয়ার সময়ও তিনি জানিয়েছিলেন।
তিনি লিখেছেন, ‘ভারত আবার ইতিহাস রচনা করল ভারত। ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ সম্পন্ন হওয়ায় সকল ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। যারা যারা এই কর্মযজ্ঞে সামিল ছিলেন তাঁদের সকলকে অভিনন্দন। এত দ্রুত সময়ের মধ্যে এই রেকর্ড অর্জন করা সত্যিই প্রশংসনীয়। কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে এই নজির আমাদের আরও উদ্বুদ্ধ করবে।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া সাংবাদিক বৈঠকে বলেন, আজ অর্থাৎ রবিবার সকাল থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। মাত্র ১৮ মাসে এই লক্ষমাত্রা পূরণ করে রেকর্ড করেছে ভারত। ভারতের এই রেকর্ডে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০২১ সালের ২২ অক্টোবর ১০০ কোটির মাইলফলক পেরিয়েছিল ভারত। তবে বর্তমানে উর্দ্ধমুখী দৈনিক করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। একদিনে মৃত্যু হয়েছে মোট ৪৯ জনের।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!