টি-৯০, টি-৭২ ট্যাঙ্কের পর চীন সীমান্তে মোতায়েন করা হল ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’

সীমান্ত উত্তেজনা কমেনি বিন্দুমাত্র। তার ওপর ভারতীয় সেনার একের পর এক পদক্ষেপে পরিস্থিতি যে যথেষ্ট জটিল অবস্থায় রয়েছে তা আন্দাজ করাই যায়। ইতিমধ্যেই চীনা আগ্রাসন রুখতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (line of actual control) বরাবর টি-৯০, টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন করেছিল ভারত। আর এবার সেই তালিকায় যুক্ত হল ১০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়'(Nirbhay)।

কি বিশেষ গুণ রয়েছে এই ক্ষেপণাস্ত্রের?

নীচু কোনও টার্গেটে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে ভয়ঙ্কর এই হাতিয়ার। এই ক্ষেপণাস্ত্রের বিশেষ গুণ হচ্ছে মাটি থেকে ১০০ মিটার ও ৪ কিলোমিটার উচ্চতার মধ্যে মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে পড়শি দেশ চীনের (China) অনেকটাই অংশ।

সূত্র মারফত জানা গেছে আপাতত খুব কম সংখ্যক নির্ভয় মিসাইল প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বুঝে সংখ্যা বাড়ানো হতে পারে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই মিসাইলের আওতায় চলে আসবে তিব্বতও।

সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতের এই পদক্ষেপের পিছনে রয়েছে একটি কারণ। তিব্বতের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও লাদাখের কাথা মাথায় রেখেই ওইসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। আর তাই চীনকে নজরে রাখতে এবার ক্ষেপণাস্ত্র নিয়োগ করল ভারতও।

RELATED Articles

Leave a Comment