তবে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র বাংলার নন, বা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলেরও নন। তিনি আপামর ভারতবাসীর। তিনি দেশীয় সীমানা অতিক্রম করে বিশ্বের। যাঁর স্পর্ধা আজও আকাশ ছোঁয়া।
আর তাইতো, হিন্দু-মুসলমান, উঁচু জাত-দলিত সবার ভগবান তিনি। গতবছর অর্থাৎ ২০২০ তে বারাণসীর আজাদ হিন্দ মার্গে অবস্থিত সুভাষ ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মন্দির বানানো হয়। ভারতবর্ষের প্রথম নেতাজি মন্দির এটি।
জানেন, এই মন্দিরের মহন্ত একজন দলিত মহিলা। ২০২০ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের দিনই এই মন্দির সব মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরের উদ্বোধন করেন আরএসএস এর বরিষ্ঠ প্রচারক ইন্দ্রেশ কুমার।
সুভাষ ভবনের বাইরের দিকে এই মন্দির বানানো হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় ১১ ফুট। মন্ত্রীর ভেতরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পূর্ণ মূর্তি। যা ভগবান জ্ঞানে রোজ পূজা করা হয়। মন্দিরের স্থাপনা করা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রোফেসর ডঃ রাজীব জানান, লাল রঙ ক্রান্তির প্রতীক, সাদা শান্তি আর কালো শক্তির প্রতীক। ক্রান্তি থেকে শান্তির দিকে চলেই শক্তির পূজা করা যায়।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্দির বানানোর পিছনে মানুষের মনে দেশপ্রেমের ভাবনাকে জাগ্রত করাই উদ্দেশ্য। এছাড়াও এই মন্দিরে নেতাজিকে নিয়ে অনেক তথ্য পাওয়া যাবে। আরএসএস এর তরফ থেকে জানানো হয় যে, এই মন্দিরের ফলে মানুষের মনে দেশ প্রেমের ভাবনা পৌঁছাবে।
উল্লেখ্য, রোজ সকালে আরতি করে, ভারত মাতার প্রার্থনা করে এই মন্দিরের গেট খুলে দেওয়া হয়, আর রাতে ভারত মায়ের প্রার্থনা শেষ করার পর এই মন্দিরের গেট বন্ধ করা হয়।





