ভোটের মুখে ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের লিবারাল ভিডিও, “ভাইয়ের বউকে বলেছিলাম প্রেম করার ইচ্ছা হলে করে নিস!”

২১ শের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশের ভােটের শেষ জনসভায় প্রেম কাহিনি ভাইরাল! ডায়মন্ড হারবারে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় দাঁড়িয়ে মমতা অল্পবয়সী ছেলেমেয়েদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, তিনি ঠিক কতটা লিবারাল l

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে জানিয়েছিলেন, তিনি তাঁর ভাইয়ের বউকে প্রেম করতে উৎসাহিত করেছিলেন এবং সেটা অন্য কারর সঙ্গে ।

কি বলেছিলেন তিনি? প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তিনি কতটা আধুনিক মানসিকতার তা বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” আমি এক সময় বাড়ির বউদের বলতাম তোমরা যদি মনে করো কারোর সঙ্গে প্রেম করবে, তোমরা করতে পারো। আমার পারমিশন রয়েছে তোমাদের সঙ্গে”।

তিনি যে এ সব তার মায়ের কাছে শিখেছেন তাও জানিয়ে দেন মমতা । বলেন , মনে রাখবেন , সব বন্ধ করা যায় , কিন্তু মনের দরজা বন্ধ করা যায় না । এরপরই মুখ্যমন্ত্রী চলে আসেন তার ভাইপাের প্রেমের কথায় । বলেন , আমাদের বাড়িতে সব ধর্ম , সব বর্ণের লােক আছে । এই যে অভিষেক যাকে বিয়ে করেছে ! বাচ্চা মেয়ে ! সে তাে পাঞ্জাবি । ওরা প্রেম করত দিল্লিতে । প্রেম করেছে , বিয়ে দিয়েছি আমরা । ওরা যখন করত তখন জিজ্ঞেস করবে , তােমার বাবার নাম কী ? মায়ের নাম কী ? কোথায় থাকো ? প্রেম করতে গিয়ে এ সব কেউ করে ? প্রেম হয়ে গেছে । বিয়ে করে নিয়েছে।আমরা গিয়ে নেমন্তন্ন খেয়েছি ।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও ক্লিপটিই এবার ভাইরাল হয়েছে নেট মহলে।

সেই সভায় বিজেপি’র বিরুদ্ধে জোর সমালােচনা করছিলেন তৃণমূল নেত্রী । উত্তরপ্রদেশের অ্যান্টি রােমিও স্কোয়াডের কথা টেনে মুখ্যমন্ত্রী বলেছিলেন , বিজেপি কী ডেঞ্জারাস ! ছােট ছােট ভাইবােনেরা একটু গল্প করে , প্রেম করে , তাদের গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে । এরপরই মমতা বলেন , “ছােট ছােট ছেলে মেয়েরা ঘুরবে না তাে কী করবে ? ছেলেদের মেয়ে বন্ধু থাকতে পারে আর মেয়েদের ছেলে বন্ধু থাকতে পারে না ? মেয়েদের মেয়ে বন্ধু থাকতে পারে , আর ছেলে বন্ধু থাকতে পারে না ?”

RELATED Articles