সুখবর! আগামী সপ্তাহেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকাকে অনুমোদন দিতে চলেছে ভারত

করোনার প্রতিষেধক নিয়ে বড় পদক্ষেপ নিতে চলার পথে ভারত। আগামী সপ্তাহেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাকে অনুমোদন দিতে চলেছে কেন্দ্র।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা পরের সপ্তাহ থেকেই ভারতে আপৎকালীন ব্যবহার করা যাবে বলে মনে করা হচ্ছে। যদি এমনটা হয়, তাহলে বিশ্ব মধ্যে ভারতই প্রথম দেশ হতে চলেছে, যে ব্রিটেনের টিকা নিজের দেশে চালু করল। ভারতের মতো জনবহুল দেশে করোনা টিকাকরণের কাজ শুরু করার অর্থ করোনা অতিমারীর সঙ্গে লড়াইয়ে কয়েক কদম এগিয়ে যাওয়া।   উষ্ণ আবহাওয়ার দেশেও এই টিকা বেশি কার্যকর হবে বলেই শোনা যাচ্ছে। 

 

ভারতের Central Drugs Standard Control Organization (CDSCO) ডিসেম্বর নাগাদ তিনটি সম্ভাব্য টিকার তথ্য সংগ্রহ করেছিল। সেই টিকার তালিকায় ছিল AstraZeneca-ও। সেই পদ্ধতির শেষেই সম্ভবত এই ছাড়পত্র পেতে চলেছে AstraZeneca।

RELATED Articles