জম্মু কাশ্মীরের ভারত – পাক সীমান্তে বজায় রয়েছে টান টান উত্তেজনা। পাকিস্তানের তরফে বারবারই অস্ত্রবিরতি চুক্তি অমান্য করা হচ্ছে। অবশ্য চুপ নেই ভারতও। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়ে চলেছেন ভারতীয় জওয়ানরাও।
আজ ভোরবেলা রাজৌরির নওসের সেক্টরে হঠাৎই বিনা প্ররোচরনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ সকাল ৬ টা নাগাদ গুলি করতে শুরু করে তারা, এমনকি তারা ব্যবহার করে মর্টার সেলও। পাক রেঞ্জার্সদের ছোড়া গুলিতেই একজন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন বলে খবর মিলেছে৷ শহিদ জওয়ানের নাম ল্যান্স নায়েক সন্দীপ থাপা।
তবে চুপ থাকেননি ভারতীয় জওয়ানরাও। পাকিস্তানকে এর কড়া জবাব দিয়ে এক পাক চৌকি গুঁড়িয়ে দেন তাঁরা। রাজরৌ সেক্টরে পাক সেনা ছাউনিও গোলা ছুঁড়ে উড়িয়ে দেন ভারতীয় সেনারা। শেষ পাওয়া খবরে, এখনও সেখানে বজায় রয়েছে টানটাব উত্তেজনা৷ দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে৷






