জম্মু কাশ্মীর নিয়ে উত্তেজনা সৃষ্টি করতে গিয়ে নিজেদের ঘরের দিকেই খেয়াল করতে ভুলে গিয়েছে ইমরান সরকার। ফলস্বরূপ স্বাধীনতার দাবীতে এবারে অশান্তি শুরু পাকিস্তানের অভ্যন্তরেই।
শুক্রবার অর্থাৎ গতকাল দুপুরে হঠাৎই বিস্ফোরণ ঘটে পাকিস্তানের বালুচিস্তানের একটি মসজিদে৷ বালুচিস্তানের রাজধানী কোয়াটার নিকট কুচলাককের একটি মসজিদে এই বিস্ফোরণটি হয় বলে জানা যায়। বিস্ফোরণের জেরে প্রাণ হারান ৫ জন, আহত হন ১৫ জন। এরপর গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়।
কোয়েটা পুলিশের প্রধান আবদুল রজ্জাক চিমা জানিয়েছেন যে, টাইম বোমা দ্বারা পরিকল্পিত ভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ মসজিদে একটি কাঠের চেয়ারের নীচে রাখা ছিল বোমাটি৷ কেউ এখনও অবধি এই বিস্ফোরণের দায় গ্রহন করেনি। তবে মনে করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বালুচিস্তানের স্বাধীনতার দাবী করে আসা কোনো সংগঠনের কাজ এটি। এর পূর্বেও গত মাসেই কোয়েটাতে আরেকটি বিস্ফোরণেও নিহত হয়েছিলেন পাঁচ জন৷





