জানা গেছে, তাঁরা ৯ই এপ্রিল অনন্তনাগের বিজবিহাড়ায় টেরিটোরিয়াল আর্মির হত্যায় জড়িত ছিল। এঁরা দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আরেকদিকে ত্রাল এবং শোপিয়ানে সাত জঙ্গিকে নিকেশ করার সঙ্গে সঙ্গে আনসার গাজওয়া-তুল-হিন্দ-এর কাশ্মীর থেকে নিশ্চিহ্ন করল ভারতীয় সেনা। শোপিয়ানের হাটিপোরায় আল বদরের তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ত্রালে আনসার গাজওয়া-তুল-হিন্দ এর প্রধান ইমতিয়াজ শাহকে নিকেশ করা হয়েছিল। সূত্রের খবর, বুরহান কোকার মৃত্যুর পর ইমতিয়াজই আনসার গাজওয়া-তুল-হিন্দ এর দায়িত্ব সামলাচ্ছিল। তাঁর কাঁধে অমরনাথ যাত্রীদের নিশানা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ইমতিয়াজ ২০১৯ এর জুলাই মাস থেকে সক্রিয় হয়েছিল আর তাঁর বিরুদ্ধে থানায় অনেক কয়েকটি মামলা দায়ের হয়েছিল।





