যুবসমাজের জন্য ৩ বছরের সেনায় কাজ, করার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনা!

ট্যুর অব ডিউটি’ প্রস্তাব আনতে চলেছে ভারতীয় সেনা। যুবসমাজকে ৩ বছরের জন্য সেনায় কাজ করার প্রস্তাব দেওয়া হবে৷ এবার সেই মর্মেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় সেনা৷ এর জন্য ‘ট্যুর অব ডিউটি’র পরিকল্পনা করা হয়েছে৷ যা শীঘ্রই বাস্তবায়িত হবে বলে সূত্রের খবর৷

ভারতীয় সেনায় কাজ করার স্বপ্ন দেখে দেশের অনেক তরুন৷ কিন্তু সুযোগের অভাবে তা হয়ে ওঠে না অনেকেরই৷ এবার দেশ সেবার এক অভিনব উপায় বের করেছে সেনা৷ ৩ বছরের জন্য সেনায় নিয়োগের সুযোগ থাকবে পুরুষ ও মহিলাদের৷ যাকে ‘ট্যুর অব ডিউটি’ বলা হচ্ছে৷ এটি শর্ট সার্ভিস কমিশনের অধীনে রাখা হবে৷ তবে ৩ বছরের কাজ বলে অনুশীলনে কোন ত্রুটি থাকবে না৷ নিয়োগের পর গোটা ১বছর চলবে ট্রেনিং৷ প্রথম দফায় ‘ট্যুর অব ডিউটি’তে ১০০জন অফিসার ও ১ হাজার জন জওয়ান নিয়োগের কথা বলা হয়েছে ৷ অন্যান্য সেনাকর্মীর মতই সুযোগ সুবিধা পাবেন এই বিশেষ ব্যবস্থায় সেনায় যোগ দেওয়া অফিসার ও জওয়ানরা৷ যুদ্ধে প্রাণ গেলে তাঁদের পরিবার পাবে ফ্যামিলি পেনসনও৷ তবে এই নতুন মডেলের ফলে বেতন ও পেনশনের ক্ষেত্রে অনেকটাই ভার লাঘব হবে সেনার, এমনই মনে করা হচ্ছে৷

মূলত বর্তমানে সেনা কর্মীর ঘাটতি মেটাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷ গত কয়েক বছর ধরেই কর্মী সংখ্যা অনেকটা কমেছে ভারতীয় সেনায়৷ সেক্ষেত্রে ৩ বছরের এই সাময়িক চাকরির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ ইতিমধ্যেই আরও একটি প্রস্তবনা রয়েছে ভারতীয় সেনার হাতে, যেখানে বলা হয়েছে যে জ‌ওয়ানদের অবসরের সময়সীমা ৩৮ থেকে বাড়িয়ে জওয়ানদের ৫৮ করে দেওয়ার কথা৷

আরও অন্যান্য খবর