আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা নানা বড় কোনও রোগব্যাধিতে আক্রান্ত। কিন্তু টাকার অভাবে নিজেদের চিকিৎসা করাতে পারেন না ঠিকমতো। সেই কারণে রোগের জ্বালা থেকেও মেলে না মুক্তি। এর জেরে সেই রোগ নিয়েই বিনা চিকিৎসাতেই প্রাণ হারান কত মানুষ।
তবে এবার আর তা হবে না। বিনা চিকিৎসায় আর প্রাণ হারাবে না দেশের আপামর জনতা। গরীব মানুষদের কথা ভেবেই এবার এক অভিনব প্রকল্প আনল ভারত সরকার। এই প্রকল্পের মাধ্যমে কে কোনও দেশবাসী দেশের যে কোনও প্রান্তের বড় বড় চিকিৎসকদের দেখাতে পারেন আর রোগের চিকিৎসা করাতে পারেন। কিন্তু তার জন্য লাগবে না কোনও টাকা। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যেই এবার বড় বড় রোগের হাত থেকে মুক্তি পাবেন দেশবাসী।
ভারত সরকারের তরফে একটি নতুন অভিনব প্রকল্প শুরু করা হয়েছে। ভারত সরকারের তরফে ‘ই সঞ্জীবনী ওপিডি’ নামের একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই পোর্টালের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে রোগীরা যে কোনও চিকিৎসকের চিকিৎসা নিতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে রোগীরা চিকিৎসককে নিজেদের রোগের কথা জানাতে পারবেন ভালোভাবে।
রোগীর রোগ বুঝে প্রেসক্রিপশন দেবেন সংশ্লিষ্ট চিকিৎসক। সেই প্রেসক্রিপশন যে কোনও হাসপাতাল বা ওষুধের দোকানে দেখালে সেখান থেকে ওষুধ নিতে পারবেন তারা। এই চিকিৎসক দেখানোর জন্য বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ পাওয়ার জন্য কোনও ফি দিতে হবে না রোগীকে।
কীভাবে কাজ করে এই ‘ই-সঞ্জীবনী ওপিডি’ পোর্টাল?
- প্রথমে গুগল পেজে গিয়ে ‘ই-সঞ্জীবনী ওপিডি’ লিখে সার্চ করুন।
- এরপর দ্বিতীয় অপশনে ক্লিক করুন।
- পেসেন্ট-এ ক্লিক করে রেজিস্টারে যান। সেখানে মোবাইল নম্বর দিন।
- একটি পেজ খুলবে। সেখানে নিজের নাম ও জরুরি তথ্য দিয়ে পেজটা ফিল আপ করুন। এভাবে আপনার আইডি তৈরি হবে।
কীভাবে ডাক্তার দেখানোর অ্যাপয়েনমেন্ট নেবেন?
- ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে প্রথমে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন
- এরপর কনসালটেশন অপশনে যান।
- সেখানে ‘কনসালটেশন নাও’ অপশনে ক্লিক করুন।
- একটি পেজ খুলবে, তা থেকে আপনার রোগের অপশনটি সিলেক্ট করুন।
- তারপরই আপনার চিকিৎসকের কনসালটেশন বুকিং হয়ে যাবে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!