ভারতের বাজারে ফাইজারের টিকা আনার অন্তরায় বাধা টিকার দাম, ভারতে ছাড়পত্র পাওয়া নিয়ে ধন্দ

কিছুদিন আগেই ভারতের সরকারের কাছে ছাড়পত্রের অনুমোদন চেয়ে পাঠায় ফাইজার কর্তৃপক্ষ। তাদের দাবী করোনা মোকাবিলায় এই তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর। কিন্তু এরপরেপ এই টিকা ভারতের বাজারে আনার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকে জানা গিয়েছে, অন্যান্য প্রতিষেধকের তুলনায় এই টিকার দাম অনেকটাই বেশি।

ইতিমধ্যেই, ব্রিটেনে ছাড়পত্র পেয়ে গিয়েছে এই টিকা। ভারতে ছাড়পত্রের আবেদন জানিয়েছে সেরাম ও বায়োটেকও। কিন্তু বাকী দুই প্রতিষেধকের চেয়ে ফাইজারের কার্যকারিতা বেশি বলে দাবী করেছে কর্তৃপক্ষ। কিন্তু এই টিকা বাজারে আনার সবচেয়ে বড় সমস্যা এর অতিরিক্ত দাম।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফাইজারের প্রতিটি টিকার দাম পড়বে ২ হাজার ৭২৮ টাকা করে। ফলে ভারতে টিকাকরণের ক্ষেত্রে এই টিকাকে ছাড়পত্র দিলে সরকারি খরচ বেশ বেড়ে যাবে।

অন্যদিকে, ভারতে অক্সফোর্ডের টিকার দাম হতে পারে ২৫০ টাকা। রাশিয়ার স্পুটনিক ফাইভের দামও হতে পারে সাতশোর কিছু বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে ফাইজার অন্যান্য টিকাগুলির দামের দৌড়ে বেশ পিছিয়ে।

প্রথমে মনে করা হয়েছিল, ভারতের বাজারে ফাইজারের টিকার দাম পড়বে ২২০ টাকা মতো। তাই ভারতে গণ টিকাকরণের জন্য ৬৮০ মিলিয়ন ডোজের অর্ডার দিত সরকার। কিন্তু এখন তো দেখা যাচ্ছে, এই পথ বন্ধ।

উল্লেখ্য, ব্রিটেন এই টিকাকে ছাড়পত্র দিয়েছে। অনুমতি দিয়েছে বাহরিন ও আমেরিকাও। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতেও নিজেদের করোনার টিকা বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি চেয়েছে এই মার্কিন সংস্থা। কিন্তু অন্য প্রতিষেধকের তুলনায় এই টিকার দাম বেশি হওয়ায় দোটানায় পড়েছে ভারত।

RELATED Articles