পরিবারের থেকে দূরে থেকেও আরেক পরিবারের সঙ্গে উৎসবে মাতলেন ভারতীয় জওয়ানরা, ১০০০০ ফুট উচ্চতায় হল দীপাবলি পালন

আগামীকাল, সোমবারই দীপাবলি। গোটা দেশ সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। আলোর উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। কিন্তু ভারতীয় সেনারা? তারা তো পরিবার থেকে দূরে। তাদেরও ইচ্ছা হয় উৎসব পালনের। তাই এবার নিজের অন্য এক পরিবারের সঙ্গেই নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় শেষ সেনা পোস্টে দীপাবলি পালন করলেন ভারতীয় জওয়ানরা।

১০০০০ ফুট উচ্চতায় পালন করা হল দীপাবলি। তুবড়ি, রঙমশাল জ্বালিয়ে আলোকিত হয় সেই জায়গা। মিষ্টি বিতরণ থেকে কোলাকুলিতে মাতলেন জওয়ানরা। সেখান থেকেই দেশবাসীর উদ্দেশেও দীপাবলির শুভেচ্ছা জানান তারা।

https://twitter.com/ANI/status/1584031895054352384

গতকাল, শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে দীপাবলির উৎসব। এমন সময়েই উৎসবে মাতলেন কাশ্মীরে মোতায়েন সেনা জওয়ানরা। আখনুর সেক্টরে নিয়ণন্ত্ররেখায় মোতায়েন জওয়ানরা। শনিবার রাতে বাজি ফাটিয়ে উৎসব পালন করলেন তারা। নানান জায়গায় মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব পালিত হয়। লক্ষ্মী-গণেশ পুজো করেন জওয়ানরা। তারপর বাজি ফাটিয়ে শুরু হয় উৎসব। তুবড়ি, রংমশালে ছড়ায় রোশনাই। দেশবাসীকে সমস্ত উদ্বেগ সরিয়ে রেখে দীপাবলিতে মেতে ওঠার বার্তা দেন জওয়ানরা।

প্রসঙ্গত, এবারের দীপাবলি উৎসবে অয্যোধ্যার সরযূ নদীর দীপোৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অয্যোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরে যাবেন তিনি। আজই উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অয্যোধ্যা মন্দিরে প্রকল্প ঘুরে দেখবেন তিনি। পুজোও দেবেন। এরপর সরযু নদীর তীরে দীপোৎসবে অংশ নেবেন। ষষ্ঠবার এই উৎসব পালিত হচ্ছে। আর এই প্রথমবার এই উৎসবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এই দীপোৎসবে একসঙ্গে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। ১৬টি ট্যাবলো অংশ নেবে। সরযূ-তীরে হবে বিশেষ থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। নিরাপত্তার জন্যও সব রকম ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এসপিজি দল অযোধ্যায় পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে বিশেষ পরিদর্শনও চলছে। সাকেত কলেজের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তৈরি করা হচ্ছে হেলিপ্যাড।

RELATED Articles