প্রথমে ভারতীয় বায়ু সেনার শক্তি বাড়ালো রাফাল আর এবার ভারতীয় নৌসেনার (Indian Royal Navy) শক্তি বাড়িয়ে দেশের মাটি ছুঁল অত্যাধুনিক সাবমেরিন (submarine) বিধ্বংসী Poseidon-8I যুদ্ধবিমান। তাৎপর্যপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে একমাত্র ভারতের কাছেই এই বোয়িং নির্মিত বিমানটির সবচেয়ে বিশালাকার সম্ভার রয়েছে।
বুধবার গোয়ায় নৌসেনার নাভাল এয়ারবেসে এসে পৌঁছয় নবম বিমানটি। সবমিলিয়ে এই মুহূর্তে ভারতীয় নৌসেনার হাতে রয়েছে ৯টি Poseidon-8I বিমান।
কি বিশেষত্ব রয়েছে এই সাবমেরিন গুলির?
উল্লেখ্য, Poseidon-8I বিমানগুলি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে আঘাত হানতে এই যুদ্ধবিমানগুলির জুড়ি মেলা ভার। অত্যাধুনিক এই বিমানগুলিতে রয়েছে ৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্র, হালকা ওজনের টর্পেডো ও ডেপথ চার্জ (সাবমেরিন ধ্বংস করতে ব্যবহার করা হয়)। শক্তিশালী রেডিও সিগনালের মাধ্যমে যা কিনা শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজ, দুই-ই ধ্বংস করতে সক্ষম। বর্তমানে তামিলনাড়ুতে নৌসেনার বিমানঘাঁটি আইএনএস রাজালিতে রয়েছে একটি P-8I squadron।
সম্প্রতি লাদাখে চীনের সঙ্গে সঙ্ঘাত চলাকালীন এই বিমানের মাধ্যমেই নজরদারি চালানো হয়। ২০১৭ সালে ডোকালামে দুই দেশের বাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ও নামানো হয় এই বিশেষ বিমান।
https://twitter.com/ANI/status/1329089853875658753
২০০৯ সালে এই বিমনটির প্রথম আন্তর্জাতিক ক্রেতা হিসেবে ৮টি বিমান কিনতে আমেরিকার সঙ্গে চুক্তি করে ভারত। ২.১ বিলিয়ন ডলারের ওই চুক্তি মোতাবেক ৮টি বিমান নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার পর আরও ৪টি বিমান কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হয় ভারত। গতকাল সেই চারটি বিমানের প্রথমটি গোয়ায় এসে পৌঁছায়। চলতি বছরের মধ্যেই বাকি বিমানগুলিও ভারতীয় নৌসেনার হতে চলে আসবে বলে খবর।






