আজ, সোমবার গোটা দেশের নানান ডিভিশনে বাতিল করা হয়েছে মোট ২৭৪টি ট্রেন। রেল সূত্রে খবর, কুয়াশার কারণে আজ বাতিল হয়েছে অমৃতসর-হাওড়া ০০৪৬৫ ট্রেনটি। অন্যদিকে, আজ বাতিল করা হয়েছে দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস। হাওড়া থেকে দেরাদুনের দিকের কুম্ভ এক্সপ্রেসও আজ চলবে না বলেই জানা গিয়েছে।
আবার হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-হরিপাল, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল। এছাড়া বাতিল হয়েছে শিয়ালদা শাখায় শিয়ালদা-নৈহাটি লাইনে চারটি লোকাল ট্রেন । রানাঘাট-নৈহাটি লাইনেও বেশ কিছু লোকাল বাতিল হয়েছে।
আজ কোন কোন ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, তা কীভাবে দেখবেন?
প্রথমে গুগলে গিয়ে সার্চবারে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’ টাইপ করুন। তারপর ‘NTES – Indian Rail- National Train Enquiry System’-তে ক্লিক করুন। ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন।নয়া একটি পেজ খুলে যাবে। উপরের দিকে ‘Exceptional Trains’-তে ক্লিক করুন। তারপর ‘Cancelled Trains’-এ ক্লিক করতে হবে। আবারও ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন। তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখাবে।
আবার জানা গিয়েছে, আজ বাতিল হয়েছে নলহাটি জংশন-আজিমগঞ্জ জংশন মেমু । অন্যদিকে বাতিল করা হয়েছে আসানসোল এবং বোকারোর মধ্যে আপ ও ডাউন লাইনে মেমু ট্রেন। টাটানগর জংশন ও আসানসোল জংশনের মধ্যকার মেমু প্যাসেঞ্জারও বাতিল। বাতিল করা হয়েছে টাটানগর – হাতিয়া মেমু প্যাসেঞ্জারও। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জংশনের মধ্যকার আপ ও ডাউন লাইনে মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।
এছাড়াও রেলের তরফে জানানো হয়েছে যে কুয়াশার কারণে অনেক ট্রেনই দেরিতে চলবে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের ট্রেনগুলি বেশ দেরিতে চলবে বলে জানানো হয়েছে। উত্তর ভারতের ট্রেনগুলিও ধিরেই চলবে বলে জানা গিয়েছে।





