শিবের পুজোয় অতিরিক্ত দুধ বাঁচিয়ে রাস্তার কুকুরদের খাওয়ালো এই মন্দির, ভাইরাল ভিডিও

জীবসেবাই শিবসেবা। এই কথাটিই অক্ষরে অক্ষরে পালন করে দেখাচ্ছেন মুম্বাইয়ের এক মন্দির কর্তৃপক্ষ। সম্প্রতি ইন্টারনেটের দৌলতে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। এমনকি এখনও অবধি সেটা ৫২ হাজারের অধিক শেয়ারও হয়েছে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে , একটি মন্দিরের বাইরে সারি বেঁধে দাঁড়িয়ে দুধ খাচ্ছে অনেক পথ-কুকুর। কিন্তু ব্যাপারটা কী সেটা জানতে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, মন্দিরে শিবের পুজোর জন্য সবাই দুধ নিয়ে আসেন। তাঁরা শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন। কিন্তু এর ফলে বেশিরভাগ সময়েই দুধের একটা বড় অংশ নালিপথে বেরিয়ে যায়। ফলে তা নষ্ট হয়। কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবার একটি সাধু উদ্যোগ নিল। তাঁরা ভক্তদের নিয়ে আসা দুধের কিছুটা ভগবানকে নিবেদন করে বাকিটা অন্য পাত্রে জমিয়ে রাখে। আর সেই জমানো দুধই পরে বড় বড় ট্রেতে ঢেলে রাস্তার কুকুরদের খাওয়ানো হয়।

https://www.facebook.com/amtmindia/videos/941050486374693/

অভুক্ত পথ-কুকুরদের জন্য মন্দিরের তরফে নেওয়া এই উদ্যোগ দেখে আনন্দিত মানুষজন। মুম্বইয়ের এক মন্দিরের সামনে ভিডিয়োটি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোন এক ব্যক্তি। ‘অ্যানিম্যাল ম্যাটার টু মি মুম্বই’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়। আজ লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখেছেন।

এই ভিডিওটি এখন সবাইকে এক নতুন পথের সন্ধান দিয়েছে। এই ভিডিও দেখে সকলেই বলেছেন, দেশের সব মন্দিরেই এমনভাবে দুধ নষ্ট হয়। তাঁরাও যদি এমনভাবেই অভুক্তদের জন্য এগিয়ে আসেন তবে কতমানুষ এবং কত অভুক্তপ্রাণীর উপকার হবে। তারা কিছু তো খেতে পাবে।

তবে দুধ বা দুগ্ধজাত কিছুই কুকুরদের জন্য ভাল নয়। অনেকেই বলেছেন, দুধ খেয়ে কুকুরদের পেটে সমস্যা তৈরি হবে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই রোজ এত দুধ খেলে তাদের শরীরের ক্ষতি হবে। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ এই উদ্যোগে খুশি। কারণ এই মন্দিরের উদ্যোগে তাদের পেটে কিছু তো যাচ্ছে !

আরও অন্যান্য খবর