আজ রামমন্দিরের সূচনা উপলক্ষ্যে টুইটবার্তায় দেশবাসীকে অভিনন্দন জানান কংগ্রেসের দুই ব্যক্তিত্ব, রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী এক টুইট বার্তায় লেখেন, ‘শ্রী রামচন্দ্র প্রেমের প্রতিভূ, তাঁকে ঘৃণার মধ্যে কখনও প্রকাশ করা যায় না। রাম নামের মধ্যে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ পায়। তাঁকে কখনো নৃশংসতার মধ্যে দিয়ে বিকশিত করা যায় না। রাম ন্যায়ের প্রতীক, অন্যায়ের মধ্যে কখনো তাঁর বাস হতে পারে না।’
বুধবার ট্যুইট করে দেশবাসীকে অভিনন্দনবার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গাঁধীও। উত্তরপ্রদেশের কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সারল্য, সাহস, প্রতিরোধ, ত্যাগ, অঙ্গীকার – এই সবই প্রভুর নামের সাথে জড়িয়ে রয়েছে। রাম আমাদের সকলের সঙ্গে আছেন। অযোধ্যায় রামলালার মন্দিরের ভূমিপুজোর মধ্যে দিয়ে আমাদের দেশের রাষ্ট্রীয় ঐক্য-সংহতি ফুটে উঠুক। আমাদের সংস্কৃতির প্রতীক হয়ে উঠুক আজকের এই বিশেষ দিন।’
https://twitter.com/RahulGandhi/status/1290910949755498498?s=20
তবে রাহুল-প্রিয়াঙ্কার ট্যুইট থেকে রাজনৈতিক মহলে কংগ্রেসের অবস্থান বদলের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। এই নিয়ে জল্পনাও শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।





