পুলিশকর্মীর পর এবার উত্তর পূর্ব দিল্লির দাঙ্গায় প্রাণ গেল এক গোয়েন্দাকর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চাঁদবাগ এলাকায় বাড়ির কাছ থেকেই দিল্লি গোয়েন্দা বিভাগের অফিসার অনিকেত শর্মার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। যদিও তাঁর কীভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। তবে গুরু তেগবাহাদুর হাসপাতালের ময়নাতদন্তকারীরা জানাচ্ছেন, সম্ভবত দাঙ্গার কবলে মাথায় পাথরের আঘাত লেগেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।
অন্যদিকে, এই গোয়েন্দা কর্মীর মৃত্যুকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছে দিল্লি হাইকোর্ট। কেন্দ্র ও রাজ্য সরকারকে মৃত অফিসারের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশও দিয়েছে আদালত। উল্লেখ্য, এই নিয়ে দিল্লি দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। আহত শতাধিক।





