দিল্লিবাসীকে শান্তি ও সম্প্রীতি রক্ষার অনুরোধ প্রধানমন্ত্রীর

দিল্লি উত্তাল হওয়ার তিনদিন পর শান্তি ফেরানোর বার্তা দিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে দিল্লিবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে ট্যুইটার-এ তিনি লেখেন যে, ‘শান্তি ও সম্প্রীতি আমাদের দেশের মূল স্তম্ভ। আমি দিল্লিবাসী বোন ও ভাইদের অনুরোধ করছি, দয়া করে দিল্লিতে শান্তি পরিস্থিতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিতে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে। এটিই প্রাথমিকভাবে কাম্য।’

এদিন প্রধানমন্ত্রী দিল্লি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। যদিও সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। কিন্তু নরেন্দ্র মোদি তাঁর ট্যুইট বার্তায় লিখেছেন, ‘আমি দিল্লির বিভিন্ন এলাকার পরিস্থিতি ভালো করে খতিয়ে দেখলাম। পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর জন্য রাস্তায় নেমে কাজ করছে।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment