২০২১ সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের নিয়ে গগনযান অভিযানের ঘোষণা করলেন ইসরো প্রধান৷

চন্দ্রযান – ২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে আর যোগাযোগ স্থাপন সম্ভব নয় একথা আগেই জানিয়েদিয়েছিলেন ইসরো প্রধান কে শিভান। তাই এবারে চন্দ্রযান ২ এর আংশিক ব্যর্থতা ভুলে ‘গগনযান’ অভিযানের লক্ষ্যে নয়া ভাবে পা বাড়ালো ইসরো৷ লক্ষ্য, ২০২১ সালের মধ্যে ভারতের তৈরী রকেটেই প্রথম ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাওয়া।

Check out best Bengal Football website

২০১৮ সালে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ‘গগনযান’ মিশনটির ঘোষণা করেছিলেন এবং জানিয়েছিলেন যে ২০২২ সালে মহাকাশে যাবে ভারতীয় মহাকাশচারী। সেই মতোই গতকাল অর্থাৎ শনিবার আইআইটি ভুবনেশ্বরের অষ্টম কনভোকেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত হয়ে ইসরো প্রধান কে শিভান জানান যে, প্রধানমন্ত্রী গগনযান অভিযানের কথা ঘোষার পর গত একবছরে এই অভিযানের অনেকটাই এগিয়ে গিয়েছে ইসরো৷ আর তাই ২০২২ নয়, বরং ২০২১ এর ডিসেম্বরের মধ্যেই ইসরোর তরফে ভারতীয় মহাকাশচারী পাঠানো হবে মহাকাশে। এই মিশনটিতে তাদের সাত দিন কাটাতে হবে মহাশূন্যে।

ইসরো প্রধান কে শিভান আরও জানান যে, ইসরো মহাকাশচারীদের জন্য স্পেসপ্লেন বা মানব বিমান ইতিমধ্যেই তৈরী করে ফেলেছে। এই স্পেসপ্লেনে মোট তিনজন মহকাশচারীকে নিয়ে যাওয়া হবে মহাকাশে। গগনযান অভিযান ইসরো সাফল্য পেলে বিশ্বে ভারত চতুর্থ এমন দেশ হয়ে দাড়াবে যারা তাদের মহাকাশচারীকে মহাকাশে পাঠিয়েছে৷ তবে ২০২১ এ মানব বিমান পাঠানোর আগে দুটি মানববিহীন স্পেসপ্লেন মহকাশে পাটানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরো। ২০২০ সালে এই মানববিহীন স্পেসপ্লেন দুটি স্বাভাবিকভাবে কাজ করেই ২০২১ সালের ডিসেম্বরে মহাকাশে পাড়ি দেবে তিন ভারতীয় মহাকাশচারী। ইতিমধ্যেই সেই তিন মহাকাশচারীদের বাছাই কাজও শুরু করে দিয়েছে ইসরো৷

RELATED Articles

Leave a Comment