কিছুদিন আগেই রাজীব কুমারকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই সারদা কান্ডে রাজীব কুমারকে তলব করে বারবার চিঠি পাঠায় সিবিআই। কিন্তু রাজীব কুমারকে কোথাও খুঁজে পাননি সিবিআই আধিকারিকেরা। কার্যত নিখোঁজ হয়ে যান তিনি৷ প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সন্ধান পেতে তাঁর সরকারি আবাসন এবং দফতর এমনকি নবান্নেও হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকেরা, কিন্তু তাতে কাজের কাজ হয়নি, খোঁজ মেলেনি রাজীব কুমারের।
Check out best Bengal Football website
সিবিআই এর হাতে গ্রেফতারি অবশ্যম্ভাবী আশঙ্কা করে যদিও এরপর বারাসাত আদালতে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমার। কিন্তু বারাসাত কোর্ট সেই মামলা গ্রহণ করেননি৷ এরপর তিনি দ্বারস্থ হন আলিপুর জেলা আদালতে, সেখানেও শুনানিতে সিবিআই আইনজীবীর প্রবল বিরোধিতায় স্পষ্ট ভাবে বিচারপতি রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন৷ এরপরই আগাম জামিন চেয়ে রাজীব কুমার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে সূত্রের খবর।
জানা যাচ্ছে যে, আগামী সোমবারই হাইকোর্টের নিকট আগাম জামিনের আবেদন জানিয়ে দ্বারস্থ হতে চলেছে চলেছেন আইপিএস অফিসার রাজীন কুমার। এখন দেখার বিষয় এটি যে হাইকোর্টে রাজীব কুমারের আবেদন মঞ্জুর করা হয় কীনা৷





