শুক্রবার ফের একবার জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে সন্ত্রাসী নিকেশ অভিযানে সফল হল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল তিন জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, কুলগাম জেলার নাগনাদ এলাকায় জঙ্গিদের গোপন আস্তানার খবর পেয়েই সেখানে হানা দেয় নিরাপত্তা বাহিনী। শুক্রবার ভোরেই পুরো এলাকাটি ঘিরে চিরুনি তল্লাশি শুরু করে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনী কাছাকাছি আসতেই জঙ্গিরা লুকিয়ে থেকে নিরাপত্তা বাহিনীকে গুলি করতে শুরু করে। অন্যদিকে পাল্টা জবাব দেয় সেনাও। এরপর তল্লাশি অভিযান সংঘর্ষের রূপ নেয়।
https://twitter.com/KashmirPolice/status/1283961637855064065?s=20
শেষ খবর পাওয়া অনুযায়ী এই অভিযানে এখনো অবধি দুই জন জঙ্গি মারা গেছে। তবে নিহত জঙ্গিদের নাম-পরিচয় এবং তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনো জানা যায়নি। ওই এলাকায় আরও জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। তাই এখনও সেখানে খানা তল্লাশি চালাচ্ছে তাঁরা। এর আগে অনেকবার জঙ্গিরা সবাই নিহত মনে করে এগোতে গিয়ে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির মুখে পড়তে হয়েছে সেনা কর্মীদের। সেই অভিজ্ঞতা থেকেই এবার ভেবে চিন্তে পা ফেলছে সেনাবাহিনী।





