‘কাশ্মীরের ধৈর্যের বাঁধ ভাঙলে ভালো হবে না’, তালিবানের প্রসঙ্গ টেনে মোদীকে হুঁশিয়ারি মুফতির

এর আগে তিনি বারবার কেন্দ্র সরকারের বিরোধিতা করে এসেছেন। আর এবার আফগানিস্তান প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানাতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়কার আলোচনার উদাহরণ টেনে আনেন মুফতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বেশ হুঁশিয়ারি শানিয়েই তিনি বলেন, “কাশ্মীরের ধৈর্যের বাঁধ ভাঙলে ভালো হবে না”। এর পাশাপাশি তালিবানদের ভয়ে আমেরিকা যেভাবে ‘পালিয়েছে’, সেই কথাও উল্লেখ করেন মুফতি।

আরও পড়ুন- পুলিশের উর্দি নেই, সিভিল ড্রেসেই সজল ঘোষের বাড়ি তল্লাশি করল পুলিশ, আদালতে যেতে পারেন বিজেপি নেতা

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফের চালু করে একে রাজ্যের মর্যাদা বা বিশেষ মর্যাদা দেওয়ার দাবী করে এসেছেন মুফতি বরাবরই। এই কারণে বারবার মোদী সরকারকে শানাতেও দু’বার ভাবেননি তিনি। এমনকি, কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে বলেও বিতর্ক তৈরি করেছিলেন মুফতি। আর এবার তালিবানের প্রসঙ্গ টেনে আনলেন তিনি।

https://twitter.com/ANI/status/1429066572950245385?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1429066572950245385%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fmehbooba-mufti-attack-modi-with-taliban-example-in-afghanistan-31629630544283.html

এক জনসভায় পিডিপি নেত্রীকে বলেন, “আমেরিকা সুপার পাওয়ার। তার পরেও আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে তাদের। তাদের পালাতে বাধ্য করেছে তালিবান। কেন্দ্রের কাছে এখনও সময় রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন। খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন”।

আরও পড়ুন- তালিবান শাসন থেকে মুক্তি, কাবুল থেকে দেশে ফেরানো হল ১৬৮ জন যাত্রীকে, রয়েছে ২৪ জন আফগানও

মুফতির এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির দাবী, কাশ্মীর উপত্যকায় হিংসা ও অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছেন মুফতি। শুধু তাই-ই নয়, বিজেপির তরফে মুফতিকে প্রশ্ন করা হয়েছে যে তিনি কী পরবর্তীকালে তালিবানদের সঙ্গে হাত মেলাতে চলেছেন?

RELATED Articles