রাজ হোক বা শুভশ্রী, দুজনেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ। নিজেদের নানান ছবি নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। আর এখন ইউভানের নানান কীর্তিকলাপের ভিডিও বা ছবি হরদম মেলে তাদের সোশ্যাল মিডিয়ায়।
গত বছর রাখি বন্ধনের সময় গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে ছিলেন শুভশ্রী। ইউভানকে গর্ভে নিয়েই পালন করেছিলেন রাখি উৎসব। রাখি বেঁধেছিলেন দাদার হাতে। তবে এই বছর ইউভানকে সঙ্গে নিয়েই পালন হল রাখি উৎসব।

আরও পড়ুন- রাশিয়ার রাস্তায় স্বমেজাজে সলমন, ফাঁস ‘টাইগার ৩’ ছবির ছদ্মবেশী লুক
শুভশ্রী ও তাঁর পরিবারের নানান সদস্যের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এল রাখি সেলিব্রেশনের নানান ছবি। তবে এই বছর রাখির উৎসবের মধ্যমণি কিন্তু ছিল ইউভান।
শুভশ্রীর নিজের কোনও দাদা বা ভাই নেই। তারা দুই বোন। তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তবে রাজ চক্রবর্তীর বন্ধু রাজীবের সঙ্গে শুভশ্রীর একেবারে দাদা-বোনের মতোই সম্পর্ক। রাজীবকেই প্রত্যেক বছর রাখি বাঁধেন শুভশ্রী।
এদিন রাজ ও শুভশ্রী রঙ মিলান্তি পোশাক পরেছিলেন। দুজনের পরনেই ছিল শ্বেত বসন। এদিকে ইউভানেরও দেখা মিলল একেবারে সাবেকি সাজে। আকাশী রঙের পাঞ্জাবিতে যেন আরও মিষ্টি হয়ে উঠল রাজ-শুভশ্রীর ছেলে।

আরও পড়ুন- বিয়ে করছেন তনুশ্রী? মিমি ফাঁস করলেন গোপন তথ্য
এদিন শুভশ্রীর দিদির ছেলে অনীশ ও রাজের তিন ভাগ্নি সৃষ্টি, মিষ্টি ও বৃষ্টির সঙ্গে একই ফ্রেমে দেখা গেল ইউভানকে। কখনও দাদা আবার কখনও দিদির কোলে চেপে দারুণ আদর পেল ইউভান।





