কথামত বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বললেন তিনি ভাষণে?
একনজরে পড়ুন গুরুত্বপূর্ণ আপডেট:
• আগামী ২২ মার্চ, রবিবার সকাল ৭ থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত দেশজুড়ে জনতা কারফিউ পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে ঘরের বাইরে না বেরনোর আবেদন করেছেন তিনি বিকাল পাঁচটায় ব্যালকনিতে দাঁড়িয়ে যেসব ডাক্তার-নার্সস্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে নিরন্তর লড়াই করে যাচ্ছেন তাঁদের জন্য করতালি, সাইরেন, গান গাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
• করোনা দ্বারা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি রুখতে ইকোনমিক রেসপন্স টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জানালেন প্রধানমন্ত্রী।
• আতঙ্কিত হয়ে অযথা অতিরিক্ত কেনাকাটা করবেন না।
• আগামী কয়েক দিন ৬০-৬৫ বছর বয়সীরা ঘরে থাকুন : আবেদন প্রধানমন্ত্রীর
• খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, দেশবাসীকে আবেদন প্রধানমন্ত্রীর
• মানব সভ্যতা এখন সংকটে।একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে : প্রধানমন্ত্রী
• প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও করোনার গ্রাসে অনেক বেশি দেশ আক্রান্ত হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী
• ধৈর্য্য ধরুন, সজাগ থাকুন, সচেতন থাকুন।আমাকে কয়েক সপ্তাহ সময় দিন, মন্তব্য নরেন্দ্র মোদীর।
ভারতে ধীরে ধীরে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৩ হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই ভাষণ অনেক গুরুত্বপূর্ণ। এদিকে করোনা নিয়ে গুজবের পরিমাণ কিছুতেই কমছে না। প্রধানমন্ত্রী দেশজুড়ে লক-ডাউন ঘোষণা করবেন বলে বিভিন্ন মহলে রটে গিয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায় এই খবর। মেসেজটিতে লেখা হয়, ‘ভারতে বৃহস্পতিবার রাত ৮টা থেকে দেশজুড়ে লক-ডাউন করা হবে। প্রধানমন্ত্রী এ নিয়ে ভাষণ দেবেন।তাই, প্লিজ নিজেদের তৈরি রাখুন।’ কিন্তু এই খবর একেবারেই ভিত্তিহীন এবং মিথ্যা। কোনও গুজবে কান না দেওয়ার জন্য সরকারি স্তরে আবেদন করা হয়েছে।





