মহামারীর গ্রাসে ভারত! অক্সিজেন সংকট মেটাতে ৩০০টি অক্সিজেন জেনারেটর ও ৩০০টি ভেন্টিলেটর দিয়ে সাহায্য জাপানের

অন্যান্য দেশের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউ জোরদারভাবে আছড়ে পড়েছে ভারতবর্ষে। প্রতিদিন প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার জন্য চলছে লড়াই। দেশে অক্সিজেনের অভাব তুঙ্গে। অমিল প্রতিষেধক, ওষুধের।

এতদিন অন্যান্য দেশের সংকটে বিশ্বের পাশে দাঁড়িয়েছে ভারত। আর এবার ভারতের এই কঠিন সময়ে বিভিন্ন দেশ থেকে এগিয়ে আসছে সাহায্য। ভুটান থেকে শুরু করে আমেরিকা, সৌদি আরব থেকে জাপান, এমনকি পাকিস্তান‌ও ভারতের দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছে শত্রু-মিত্র নির্বিশেষে সমস্ত দেশ। এগিয়ে এসেছে ফ্রান্স, ইংল্যান্ড। ইতিমধ্যেই সাহায্য এসে পৌঁছেছে রাশিয়া‌ থেকে।

আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “এই সংকটের সময় ভারতের পাশে আছে জাপান। আমরা ভারতকে ৩০০টি অক্সিজেন জেনারেটর ও ৩০০টি ভেন্টিলেটর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, আজ আমেরিকা থেকে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভারতে পৌঁছেছে পণ্যবাহী বিমান। ভারতের মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে , “৭০ বছরের সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে।করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে আমেরিকা।”

RELATED Articles