প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭, ২৮ এবং ৩০ এপ্রিল হওয়ার কথা ছিল এই পরীক্ষা। এই পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, পরীক্ষার পরবর্তী দিনক্ষণ পরে জানানো হবে, এবং তা পরীক্ষার অন্তত ১৫ দিন আগেই বলে দেওয়া হবে। জয়েন্ট-এর মতোই চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে আরও একটি সর্বভারতীয় পরীক্ষা নিট-ও (NEET) একইভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনও জানানো হয়নি।
ভারতবর্ষে করোনা পরিস্থিতি এখন সংকটজনক। দেশজুড়ে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। নিজের রেকর্ড নিত্যদিন নিজেই ভাঙছে করোনা।
আড়াই লক্ষ নতুন সংক্রমণের পরিসংখ্যান জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। মৃত্যু হারও বাড়ছে। আরও একবার লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মহারাষ্ট, দিল্লির অবস্থা উদ্বেগজনক। উত্তরপ্রদেশে জারি হয়েছে লকডাউন। বাংলায় এই সময় চলছে বিধানসভা নির্বাচন। আর যা নিয়ে বেজায় চিন্তায় রাজ্যবাসী।





