কন্যা সন্তান জন্ম দিলেই মিলবে ১১ হাজার টাকা, অভিনব উদ্যোগ জেনেক্স-এর

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আজও ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রদেশে কন্যাভ্রূণ হত্যার মতো নির্মম ঘটনা ঘটে চলেছে। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে কত মাকে এখনও বিভিন্ন জায়গায় নিগ্রহ হতে হয়। তাই কন্যাভ্রূণকে রক্ষার স্বার্থে ও কন্যা সন্তানের জায়গা আরও পাকা করতে, এক অভিনব পদক্ষেপ নিল জেনেক্স।

সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে বলা হয়েছে এবার কন্যাসন্তানের জন্ম দিলেই মিলবে ১১ হাজার ফিক্সড ডিপোজিট। কন্যা সন্তানকে বাঁচানোর পাশাপাশি বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকদিন ধরেই সমাজে নারী পুরুষের অধিকার সমান করার উদ্দেশে অনেক কাজ করছে এই সংস্থা। এবার আরও এক ধাপ এগিয়ে গেল জেনেক্স। সংস্থার তরফে জানানো হয়েছে যে কন্যা সন্তান জন্মানোর পর অভিভাবকেরা জেনেক্সের ওয়েবসাইটে গিয়ে তাদের কন্যা সন্তানের নাম নথিভুক্ত করলেই ১১ হাজার টাকা ফিক্স ডিপোজিট হয়ে যাবে। এর জন্য আলাদা ভাবে অভিভাবকদের কোনও খরচ করতে হবে না। শুধুমাত্র জেনেক্সের ওয়েবসাইট http://www.jenexchild.com –এ গিয়ে কন্যা সন্তানের নাম নথিভুক্ত করলেই হবে।

এই প্রসঙ্গে জেনেক্সের কর্ণধার পঙ্কজ গুপ্ত জানান, “আমরা দেড় লাখ পার্টনারের সঙ্গে মিলিয়ে এই কার্যক্রমের ঘোষণা করেছি। আমাদের কাছে এটা গর্বের ব্যাপার। পরবর্তী প্রজন্মকে আত্মনির্ভর করার জন্য আমাদের এই প্রয়াস। আশা করি এই উদ্যোগে সফলতা পাব আমরা। কিন্তু এই কাজ করার জন্য আমাদের কোনও ফান্ডিং নেই। এমনকি, অভিভাবকদের থেকেও আমরা কোনওরকম কোনও টাকা নিচ্ছি না”। জেনেক্সের এই অভিনব উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

RELATED Articles