টিকা রক্ষা করল বাংলা-কেরল! নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, পিছিয়ে নেই উত্তর প্রদেশ, গুজরাট‌ও ‌‌‌‌‌‌‌

বিপুল জনসংখ্যার ভারতবর্ষের এখন‌ও অধিকাংশ মানুষেরই টিকাকরণ হয়নি। দেশজুড়ে চলছে প্রতিষেধকের জন্য হাহাকার। দীর্ঘ লাইন দিয়েও প্রতিষেধক না পেয়ে ফিরে আসতে হচ্ছে বাড়িতে। কেন্দ্রীয় সরকারের চালু করা CoWin অ্যাপে পাওয়া যাচ্ছেনা স্লট।

এরইমধ্যে এবার একাধিক রাজ্যে টিকা নষ্ট করার বিষয়টি উঠে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ে ১৫.৭৯ শতাংশ প্রতিষেধক নষ্ট হয়েছে।

সেইসঙ্গে জানা গেছে মে মাসে কেরালা ও পশ্চিমবঙ্গে করোনার ভ্যাকসিন অপচয় হয়েছে, যথাক্রমে ১.১০ লক্ষ ও ১.৬১ লক্ষ। যা প্রতিষেধক নষ্ট হওয়ার শতাংশের হিসাবে দাঁড়াচ্ছে কেরালায় নেগেটিভ ৬.৩৭ শতাংশ ও পশ্চিমবঙ্গে নেগেটিভ ৫.৪৮ শতাংশ।

তবে সব রাজ্যকে পিছনে ফেলে করোনা টিকা নষ্ট করায় ঝাড়খণ্ডে সর্বোচ্চ ৩৩.৯৯ শতাংশ নিয়ে প্রথম স্থানে। অন্য দিকে, পঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাত ও মহারাষ্ট্রে যথাক্রমে ৭.০৮ শতাংশ, ৩.৯৫ শতাংশ, ৩.৯১ শতাংশ, ৩.৭৮ শতাংশ, ৩.৬৩ শতাংশ ও ৩.৫৯ শতাংশ টিকা অপচয় হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ৮৭১.৩ লক্ষ টিকা সরবরাহ করা হয়।  যার মধ্যে ৬৫৮.৬ লক্ষ টিকা মানুষকে দেওয়া হয়। বাকি ২১২.৭ লক্ষ টিকা বেঁচে গিয়েছিল।

সেই জায়গায় দাড়িয়ে এপ্রিল মাসের তুলনায় মে মাসে টিকা কম ছিল। যেখানে মোট ৮৯৮.৭ লক্ষ টিকা দেওয়া হয়েছিল। ৯০২.২ লাখ টিকা ব্যবহার করা হয়েছে। বাকি ৮০.৮ লক্ষ টিকা বেঁচে গিয়েছিল।

RELATED Articles