নারদ কান্ডে সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যে দুইমন্ত্রী এক তৃণমূল বিধায়ক ও এক প্রাক্তন তৃণমূল নেতা।
আর এবার এঁদের প্রটোকল ভেঙে গ্রেফতার করা হয়েছিল বলে দাবি তুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি অভিযোগ করেন, আমি প্রমাণ করে দেব সিবিআই দাঁত-মুখ চেপে মিথ্যা কথা বলছে’। এই বিষয়ে আগামী শুনানি মঙ্গলবার।
প্রসঙ্গত গ্রেফতার হওয়ার পর বর্তমানে নারদকাণ্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গিয়েছেন চার হেভিওয়েট নেতাই। সিবিআই এর আগেও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে মামলাটিকে ভিন রাজ্যে স্থানান্তরিত করার। কলকাতা হাইকোর্টে চলছে তার মামলা। সিবিআইয়ের আবেদনের শুনানি চলছে পাঁচ বিচারপতি বৃহত্তর বেঞ্চে। এই মামলায় আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককেও পক্ষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল, আদালতে হলফনামা দেওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। কিন্তু সেই হলফনামা গ্রহণ করতে চায়নি কলকাতা হাইকোর্ট।আজকে বৃহত্তর বেঞ্চে এই চার হেভিওয়েটের শুনানির শুরু হতেই সিবিআই-র বিরুদ্ধে খড়গহস্ত হয়ে ওঠেন মদন-শোভনের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। বলেন, ‘সিবিআই সব প্রোটোকল ভেঙে দিয়েছে। মদন মিত্র যখন করোনা থেকে সেরে উঠছে, তখন তাঁকে তুলে নিয়ে গিয়েছে’। তাঁর কথায়, ‘অভিযুক্তদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাহলে অ্যারেস্ট মেমোতে গ্রেফতারির স্থান নিজাম প্যালেস কেন দেখাচ্ছে? এটা সাংবিধানিক প্রতারণার শামিল’। এবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের পাল্টা প্রশ্ন , ‘সেটা যদি হয়ে থাকে, তাহলে কি বিক্ষোভের অধিকার অর্জন করা যায়’? তাঁর উত্তরেও ফের মদন মিত্রের গ্রেফতারির প্রসঙ্গ তোলেন তাঁর আইনজীবী।
তখনই মদন মিত্রের আইনজীবী বলেন, সিবিআই দাঁত মুখ চেপে মিথ্যে কথা বলছে!’