করোনার জেরে বিশ্বব্যাপী মানুষ আতঙ্কিত হয়ে আছেন। ভারতেও তার ব্যতিক্রম ঘটেনি। ইতিমধ্যেই সংক্রমনের সংখ্যা ৯০০০ পার করেছে। কিন্তু এই মুহূর্তে শুধু করোনা নয় কিছু সন্ত্রাসবাদিও ভারতকে আতঙ্কিত করে রেখেছে। কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশ, কাশ্মীর উপত্যকা দিয়ে করোনা আক্রান্ত কিছু জঙ্গিদের ভারতের ক্ষতির লক্ষ্য নিয়ে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও তাদের প্ল্যান ধুলিস্মাৎ হয়ে যায় এবং অনেক জঙ্গিরা মারাও যায়। তাদের প্রধান লক্ষ্য ছিল ভারতকে করোনা আক্রান্ত করা।
এরপর আবার কাশ্মীর উপত্যকায় আতঙ্কের ছায়া। আবার গুলির শব্দে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এবার কিশতওয়ারে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এই হামলায় এক স্পেশ্যাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে দাচানের প্রত্যন্ত তান্দার গ্রামে এই হামলাটি ঘটেছে। কর্তব্যরত দুই SPO-কে লক্ষ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। ঘটনায় গুলির আঘাতে মৃত্যু হয় এক অফিসারের। আর একজন গুরুতর আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আধিকারিকরা জানিয়েছেন, দুই জওয়ানের সার্ভিস রাইফেল নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সন্ত্রাসবাদীরা আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে। গ্রামের প্রতিটি মানুষকে সতর্ক করা হয়েছে। যাতে কোনো অচেনা মানুষ দেখলে তারা পুলিশে খবর দেন।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!