ঝাড়খণ্ডে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোটের এগিয়ে থাকা এবং বিজেপির ভরাডুবির প্রবণতা স্পষ্ট হওয়ার সাথে সাথেই ট্যুইট করে কংগ্রেস, জেএমএম ও আরজেডি’কে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ট্যুইট করে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হওয়ার মধ্যেই এই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই মানুষের রায় কোন দিকে সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে ভোটের ফলাফলে।
Congratulations @HemantSorenJMM ji, @RJDforIndia, @INCJharkhand on winning. People of Jharkhand have entrusted U to fulfill their aspirations. My good wishes to all brothers/sisters in Jharkhand. Elections were held during #CAA_NRC_Protest. This is a verdict in favour of citizens
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2019
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানিয়েছেন, ঝাড়খণ্ডের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব এখন আপনাদের। আশা করি এতে আপনারা সফল হবেন। এদিনের এই ট্যুইটের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন দেশের সাধারণ মানুষ এই নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে নয়। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা অনুযায়ী ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট ৪৫ টি আসনে এগিয়ে, বিজেপি ২৬টি আসনে এবং অন্যান্য ১০টি আসনে এগিয়ে রয়েছে।






