- Home
- India
- দেশ জুড়ে নিষিদ্ধ হলো জনসন এন্ড জনসন বেবি শ্যাম্পু।
দেশের সমস্ত রাজ্যে জনসন এন্ড জনসন বেবি শ্যাম্পু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট (NCPCR)। সূত্রের খবর, গুণমান নির্নয়ের পরীক্ষাতে ফেল করেছে এই নামী ব্র্যান্ডের শ্যাম্পু। এর জেরেই সমস্ত দেশ জুড়ে নিষিদ্ধ করা হয়েছে এই শ্যাম্পু ব্যবহার।
কিছুদিন পূর্বেই রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে পরীক্ষা করা হয় এই ব্র্যান্ডের শ্যাম্পুর নমুনা৷ সেই পরীক্ষার পরই বিশেষজ্ঞের দল জানান যে, এই শ্যাম্পুটি মোটেই শিশুদের জন্য নিরাপদ নয়। এর ব্যবহারে ক্যান্সার পর্যন্ত হতে পারে শিশুদের। এর জেরেই নির্দেশ জারি করে দেশের সমস্ত রাজ্যে এই শ্যাম্পু বিক্রয় বন্ধ রাখতে হবে বলে জানানো হয়েছে রাজ্যের মুখ্যসচিবদের।
যদিও এর প্রস্তুতকারক সংস্থার দাবী যে, সমস্ত নিয়ম মেনেই বানানো হয় এই শ্যাম্পু। এতে কোনো ক্ষতিকারক পদার্থ নেই। শিশুদের জন্য এই শ্যাম্পু সম্পূর্ণ নিরাপদ৷ তথাপি তাতে আমল দিতে নারাজ NCPCR। খুব শীঘ্রই এই ব্র্যান্ডের সমস্ত শ্যাম্পুগুলোকে বাজার থেকে তুলে নেওয়ারও নির্দেশ দিতে পারে NCPCR।
আরও অন্যান্য খবর