গম্ভীরের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের।

দেশের হয়ে বিশ্বকাপ জয়ের প্রধান এক কারিগর গৌতম গম্ভীর এবারে পদার্পণ করেছেন রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানের নেমেই ইস্ট দিল্লি থেকে এবারে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। নিজের প্রচার সভাও করছেন জোরকদমে। আর এখানেই নিয়ম ভঙ্গ করে এবারে নির্বাচন কমিশনের রোষে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি মডেল কোড অফ কনডাক্ট ভেঙে বিনা অনুমতিতে সভা করে চলেছেন৷ আর তার জন্যই এবারে গৌতম গম্ভীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু এখানেই বিতর্কে জড়াননি গম্ভীর, এছাড়াও আরও বিতর্কে ইতিমধ্যেই জড়িয়ে রয়েছেন তিনি।

গৌতম গম্ভীরের বিরুদ্ধে আপ নেতা অতিশী অভিযোগ করে জানিয়েছিলেন যে তিনি নাকী বেআইনিভাবে একাধিক ভোট কেন্দ্রে ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। এছাড়াও মহম্মদ ইরশাত নামের অপর এক ব্যক্তি গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ আনেন মনোনয়নে ভুল তথ্য দেওয়ার, যার শুনানি হতে চলেছে ১ মে। বলা বাহুল্য, এই মুহূর্তে বেশ অনেক বিতর্কেই জড়িয়ে রয়েছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকা। এখন দেখার বিষয় এটি যে, এসব বিতর্কের মাঝেই এফআইআর বিতর্ক নতুন করে আবার কি জলঘোলা করে।

RELATED Articles

Leave a Comment