কংগ্রেস-কেন্দ্র তরজা! রাহুল গান্ধীর কথায় যুক্তি কম, কাদা ছোড়া বেশি। তোপ নাড্ডার!

কেন্দ্রের যে কোন‌ও কিছুতেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন রাহুল গান্ধী। আর এবার তাঁর এই ব্যবহারের বিরুদ্ধেই তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগে যুক্তি কম, কাদা ছোড়ার প্রবণতা বেশি বলে মন্তব্য করলেন তিনি।

এ দিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা একাধিক টুইটে রাহুলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়েছেন নাড্ডা। টুইটারে বিজেপি সভাপতি লিখেছেন, ‘আজ আমরা আবার প্রোজেক্ট আর জি রিলঞ্চ-এর এক (ব্যর্থ) সংস্করণ দেখলাম। রাহুল গান্ধীজি যথারীতি যুক্তিতে কাঁচা এবং কাদা ছোড়ায় দক্ষতা প্রমাণ করেছেন। দেশের প্রতিরক্ষা এবং বিদেশনীতি নিয়ে রাজনীতিকরণে ফের স্পষ্ট হল ১৯৬২ সালের পাপ ধুয়ে ফেলার বংশাণুক্রমিক প্রচেষ্টা।’

https://twitter.com/ANI/status/1285125317498036224?s=20

এর আগে এক ভিডিয়ো বার্তায় রাহুল অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে আক্রমণ করছে চীন, কারণ তাঁরা বুঝেছে যে রাজনীতিতে টিকে থাকতে নিজের ভাবমূর্তির উপরেই ভরসা করছেন প্রধানমন্ত্রী। এর পরেই তিনি অভিযোগ করেন যে, যদি নিজের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে নিজেকে চীনের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তা হলে ভারতের কাছে তিনি মূল্যহীন হয়ে পড়বেন।

গান্ধী পরিবারের এই কনিষ্ঠ সদস্যকে টুইটারে নাড্ডা জবাব দিয়েছেন, ‘সেই ডোকলাম থেকেই গত কয়েক বছরে রাহুল গান্ধীজি ভারতীয় সেনাবাহিনীর বদলে চীনের কথার উপরে বেশি ভরসা করছেন। কী কারণে একটি বংশ দুর্বল ভারত ও শক্তিশালী চীন চায়?’ কংগ্রেসের বহু নেতা এই বংশাণুক্রমিক চাটুকারিতার বিরুদ্ধে সরব হয়েছেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতির আরও অভিযোগ, আগে রাফায়েল চুক্তি নিয়েও ভুয়ো অভিযোগ তুলেছিলেন রাহুল। একইভাবে চীন নিয়েও ভ্রান্তিবিলাস ছড়ানোর চেষ্টায় রয়েছেন কংগ্রেস নেতা। এই প্রসঙ্গে রাজীব গান্ধির চীনা দূতাবাস থেকে পাওয়া অনুদানের উল্লেখ করেন বিজেপি সভাপতি।

RELATED Articles

Leave a Comment