গোটা মন্নত মুড়ে দেওয়া হল প্লাস্টিকে! কোভিড ১৯-এর সংক্রমণ থেকে বাঁচতেই বাংলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন কিং খান। এই ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত মন্নতে এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শাহরুখ খান। জানা গিয়েছে, পরিবারকে যাতে কোনওভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেন শাহরুখ। তাঁর অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারও করতে শুরু করে দিয়েছেন প্রবলভাবে।
মুম্বইতে গেলে মান্নাতের সামনে দাঁড়িয়ে একটা ফোটো তোলা মাস্ট! কিন্তু এখন সেই গোটা মন্নতই মোড়া রয়েছে প্লাস্টিকে। করোনা কালে ভারতবাসীকে যে আর কী ক দেখতে হবে কে জানে। বলিউড তারকাদের মধ্যে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে সেই জন্য আর কোন রকম ঝুঁকি নিতে রাজি নন বাকি তারকারা। জয়া বচ্চন বাদে বচ্চন পরিবারের সকলেই করোনা সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁদের শারীরিক অবস্থা এখন আগের থেকে ভাল রয়েছে বলে জানা গিয়েছে।
ধীরে ধীরে ভারতে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে যে দেশে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। তাই যতদিন না ভ্যাকসিন বাজারে আসছে ততদিন পর্যন্ত মানুষকেই সাবধানতা অবলম্বন করতে হবে এরকমটাই বলছেন চিকিৎসকরা।






