“ন্যায়ের জয় হয়েছে”, নির্ভয়া কান্ডের অভিযুক্তদের ফাঁসির প্রসঙ্গে বললেন নরেন্দ্র মোদি

“ন্যায়বিচারেরই জয় হয়েছে। নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নারীশক্তি সর্বক্ষেত্রে দক্ষতা অর্জন করছে। আমরা একসঙ্গে এমন একটি দেশ গঠনের স্বপ্ন দেখছি যেখানে নারীর ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করা হয়েছে, যেখানে সমতা রক্ষায় জোর দেওয়া হচ্ছে”, শুক্রবার নির্ভয়ার আসামিদের ফাঁসি কার্যকরের পর টুইট করেন তিনি।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির ২৩ বছর বয়সী এক প্যারা মেডিকেল ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করে রাজপথে ছুঁড়ে ফেলে দেয় মোট ৬ দুষ্কৃতি। এই নৃশংস ঘটনায় কেঁপে উঠেছিল তামাম দেশবাসী। ওই ঘটনায় মোট অভিযুক্ত ছিল ৬ জন। যার মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে ৩ বছর পরে ছাড়া পেয়ে যায়। আরেক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে।  বাকি ৪ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। ৭ বছর ৩ মাস পর অবশেষে ফাঁসী হল নির্ভয়ার চার ধর্ষণ-হত্যাকারীর। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহার জেলে ফাঁসিতে ঝোলানো হয় তাঁদের। প্রায় আধঘণ্টারও বেশি সময় তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে রাখার পর দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়।

ফাঁসির খবর শুনে নির্ভয়ার মা বললেন, ‘বিচার দেরিতে এসেছে কিন্তু শেষ পর্যন্ত পার পায়নি খুনিরা’। তাঁর সংযোজন, ‘তাঁরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন ভবিষ্যতে এই ধরনের মামলায় কেউ রায় পিছোনোর মতো চেষ্টা না করতে পারে, তা যেন নিশ্চিত করে শীর্ষ আদালত।’

এ প্রসঙ্গে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্বাতী মালিওয়াল বলেন, “সাত বছর ধরে নির্ভয়ার মা লড়াই করেছেন। অবশেষে তিনি বিচার পেলেন। গোটা দেশ নির্ভয়ার জন্য রাস্তায় নেমেছিল। লাঠির বারি খেয়েছিল। তাই এটা দেশের জয়। এবার আরও কঠোর আইন আনতে হবে। আশা করি, আইনি প্রক্রিয়ায় বদল আসবে।” উল্লেখ্য, তিহার জেলে এই প্রথমবার এই প্রথমবার একসঙ্গে চারজনকে ফাঁসিকাঠে ঝোলানো হল। আজ দেশের মেয়ে সুবিচার পেয়েছে, নিঃসন্দেহে এই দিনটি ভারতীয়দের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment