দেশজুড়ে উত্তরোত্তর বেড়েরই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ কলকাতার ফের এক করোনা আক্রান্তের খোঁজ মেলায় মহানগরীতে মোট আক্রান্তের সংখ্যা হল দুই। দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ১৯৬। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত ১৩ মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন ৷ কাল বিকেলে স্বাস্থ্য মন্ত্রক তরফ থেকে জানানো হয়, দেশে কোরোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে মোট চারজনের ৷ সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন ৷
করোনা আক্রান্তে এখনও পর্যন্ত সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র ৷ এখানে ৪৭ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে তিনজন বিদেশি ৷ মারা গিয়েছেন একজন ৷ মহারাষ্ট্রের পরেই এই তালিকায় আছে কেরালা, এখানে আক্রান্ত হয়েছেন ২৮ জন ৷ দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। কোরোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আগামী রবিবার জনতা কারফিউ পালনের আহ্বান জানান৷ তিনি অনুরোধ করেন সকলকে বাড়ি থেকেই কাজ করতে ৷ ১০ বছরের নীচে ও ৬৫ বছরের উপরের সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি দেশজুড়ে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন শপিং মল, সিনেমা হল ৷ তবে জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, তাদের কাজ বহাল থাকবে ৷
এদিকে, বাতিল করা হয়েছে বহু বিমান ও ট্রেন ৷ তবে জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, তাদের কাজ বহাল থাকবে ৷





