পুলিশ এনকাউন্টারে মৃত্যু হওয়া গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুতে মুখ খুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। চাঞ্চল্যকর মন্তব্যে বিকাশ দুবে এনকাউন্টারে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই তৃণমূল সাংসদ। তাঁর এই ধরনের মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়াতে এবার তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন জনতা।
শুক্রবার সকালে কানপুরে 8 পুলিশকে হত্যা করা গ্যাংস্টার বিকাশ দুবেকে একটি এনকাউন্টারে শেষ করে পুলিশ। কানপুরে পৌঁছানোর পথে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ কনভয়ের একটি গাড়ি। সেই সুযোগে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এনকাউন্টারে নিকেশ হয় বিকাশ দুবে। কিন্তু এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার পরে উত্তরপ্রদেশ পুলিশ ও সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী ও সাংসদ মহুয়া মৈত্র।
https://twitter.com/MahuaMoitra/status/1281423173997617152?s=20
তাঁর বক্তব্য পুলিশের কাজ হলো অভিযুক্তকে গ্রেফতার করা এবং কোর্টে হাজির করা এবং আইনের কাজ হল তাকে যথাযথ শাস্তি দেওয়া যার জন্য কোর্ট রয়েছে কিন্তু উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই দুটোকে মিলেমিশে একাকার করে দিতে চাইছে।
https://twitter.com/MahuaMoitra/status/1281441027773960192?s=20
তিনি আরও বলেছেন যোগীজির সরকারে শুধুমাত্র ন্যায়বিচারের হত্যা করা হয়। যেখানে সারাদেশ উত্তরপ্রদেশ সরকার এর পাশে দাঁড়িয়েছে কারণ সাধারণ মানুষের বক্তব্য এই ধরনের অপরাধের এরকমই শাস্তি হওয়া উচিত, তাছাড়া সে যদি অস্ত্র হাতে নিয়ে পুলিশের উপর হামলা চালায় তাহলে পুলিশ কেও নিজের প্রাণ রক্ষার্থে গুলি চালাতেই হয়। কিন্তু তার সত্বেও উত্তর প্রদেশ সরকারকে বিরূপ মন্তব্যে বিঁধতে ছাড়লেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।





