লে’স’বি’য়া’ন বিয়ে! আমাদের দেশেই এক আদিবাসী সম্প্রদায়ে প্রাচীন রীতি মেনে দেওয়া হয় এই বিয়ে

বর্তমান সমাজে সমকামী বা সমলিঙ্গ বিয়ের চল দেখা গেলেও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি এই বিয়ে। কিন্তু আমাদের দেশে এক আদিবাসী সম্প্রদায় লেসবিয়ান দুই নারীর বিয়ের প্রথা পালন করে আসে দীর্ঘদিন ধরে।

কর্নাটকের উত্তর কোন্নাদা এলাকায় এক আদিবাসী সম্প্রদায় বাস করে। ওই সম্প্রদায়ের নাম ‘হালাক্কি ওক্কালিগা’। বহু বছর ধরে এই সম্প্রদায় দুই সমকামী মেয়ের বিয়ে প্রচলিত আছে। তাদের এই রীতিকে বলা হয় ‘ দাদ্দুভে মাদুভে ‘ বা দাদ্দুভে বিয়ে।

দুই নারী শাড়ি পরে কনের সাজে সাজেন এবং নাচ,গান খাওয়া-দাওয়া করে সমস্ত রীতিনীতি পালন করে বিয়ে হয় তাদের। দুই কন্যার মধ্যে একজন বরের ভূমিকায় থাকেন অন্যজন বউ। সম্পূর্ণ বিয়ের রীতি মেনেই হয় এই অনুষ্ঠান।

জানা যায়, দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করার জন্যই তারা এই রীতি পালন করে আসছেন বহু বছর ধরে। এই উপজাতির কাছে বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবছর পর্যাপ্ত বৃষ্টির জন্যই এই বিয়ের আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি কারকিবিনায়ক এবং কারিয়াম্মা মন্দিরে হয়েছে এই বিয়ের অনুষ্ঠান।

উল্লেখ্য যে দুই যুবতীর বিয়ে হয় তারা কেউ সমকামী সম্পর্কে আবদ্ধ নয় বিয়ের পর যে যা নিজের পুরনো জীবন যাপনে আবার ফিরে যায় কেবলমাত্র রীতি পালনের জন্যই এই বিয়ের আয়োজন করা হয়ে থাকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles