অফিসের ৭০ জন সহকর্মী নিমন্ত্রণ করার পর এলেন কেবলমাত্র একজন সহকর্মী! চাকরি থেকেই ইস্তফা দিয়ে দিলেন তরুণী

নানা অসুবিধার কারণে অনেকে চাকরি ছাড়েন। কিন্তু বিয়েতে না আসার জন্য সহকর্মীদের উপর অভিমান করে চাকরি ছাড়লেন চীনের এক তরুণী। চীনের সংবাদ মাধ্যম তরুণীর নাম প্রকাশ করেনি।

জানা গেছে, বিয়ে ঠিক হওয়ার পরে রীতিমতো বিয়ের কার্ড দিয়ে অফিসের কর্মীদের ওই তরুণী নিমন্ত্রণ করেছিলেন। প্রথমে ভেবেছিলেন অফিসের উচ্চ পর্যস্থ কয়েকজন এবং তার ঘনিষ্ঠ মহলকেই নিমন্ত্রণ করবেন। পরবর্তীতে তার মনে হয় এই কাজ করলে খারাপ দেখাবে। তাই সংস্থায় কর্মরত ৭০ জন কর্মীকেই নিমন্ত্রণ করেছিলেন

বিয়ের দিন সন্ধ্যায় যা ঘটলো তা প্রত্যাশিত ছিল না ওই তরুণীর কাছে। আমন্ত্রিত ৭০ জন সহকর্মীর মধ্যে একজন এলেন নিমন্ত্রণ রাখতে। ওই ৭০ জন সহকর্মীর জন্য খাবার-দাবার, আলাদা টেবিল এসবের বন্দোবস্ত করেছিলেন। কিন্তু তারা না আসায় পরিবারের সামনে অস্বস্তিতে পড়লেন তরুণী।

এর পরের দিন অফিসে ঢুকেই কাজ থেকে ইস্তফা দিয়ে দেন তরুণী। এবং সহকর্মীদের জানিয়েদেন, নিমন্ত্রণ পত্র পাঠানোর পরও বিয়েতে না আসার জন্য তিনি এই সংস্থা থেকে ইস্তফা দিলেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles