লকডাউনের মাঝেই কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা, গুলির লড়াইয়ে মৃত ৫ জঙ্গিসহ ৫ জওয়ান

করোনা মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। তারই মাঝে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হল কাশ্মীরে।

শ্রীনগর পুলিশ জানিয়েছে, উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় হয় তীব্র গুলি বিনিময়। বাহিনী অনুপ্রবেশের চেষ্টা রুখতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাল্টা গুলি ছোড়েন জওয়ানরাও। এই ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হিমাচলপ্রদেশের সুবেদার সঞ্জীব কুমার, প্যারাট্রুপার বালকৃষ্ণ, উত্তরাখণ্ডের হাবিলদার দেবেন্দ্র সিংহ, প্যারাট্রুপার অমিত কুমার এবং রাজস্থানের প্যারাট্রুপার ছত্রপাল সিংহ। গুলির লড়ায়ে মৃত্যু হয়েছে ৫ সন্ত্রাসবাদীরও।

জানা গিয়েছে, শামসাবাড়ি রেঞ্জ থেকে সন্ত্রাসবাদীরা ভারতের ভূখণ্ডে ঢুকেছিল। ওই সেক্টরেরই গুজ্জর ঢোক এলাকায় তারা ঘাঁটি গেড়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় বাহিনী।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, ‘দু জন জওয়ানকে আহত অবস্থায় শ্রীনগর উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তবে পথেই তাঁদের মৃত্যু হয়। বাকি তিন জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment